ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত

চলমান অস্থিরতার কারণে বন্ধ করে দেওয়া সব তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার (৬ আগস্ট) সংগঠনটির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বিজিএমইএর এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে বলে, মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক জরুরি বোর্ড মিটিংয়ে আগামীকাল বুধবার (৭ আগস্ট) থেকে ফ্যাক্টরি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আবারও কারখানা খোলার সিদ্ধান্ত এলো।

ads
ads
ads

Our Facebook Page

↑